ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডস্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতাদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছেন না। তবে শহরের ভেতরে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়।

অবরোধের কারণে সকালে কোথাও কোনো ধরেনর অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন ভোরে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকীদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular