ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিস্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিস্টেম ‘এফএক্সএম মডিউল’ চালু

স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিস্টেম ‘এফএক্সএম মডিউল’ চালু

অর্থনীতি ডেস্ক: দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারকে আরও সুসংহত, গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ম্যানুয়াল ব্যবস্থার অবসান ঘটিয়ে ইন্টারভেনশন, আন্তব্যাংক লেনদেন এবং রিয়েল টাইম অটোমেটেড রিপোর্টিং পরিচালনার জন্য চালু করা হয়েছে ‘ফরেন এক্সচেঞ্জ মার্কেট (এফএক্সএম) মডিউল’।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ আনুষ্ঠানিকভাবে এই সর্বাধুনিক ইলেকট্রনিক সিস্টেমটির ‘লাইভ অপারেশন’ উদ্বোধন করেন।

বাংলাদেশ ব্যাংকের এই নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ দেশের ব্যাংকিং খাতের তারল্য ও ঝুঁকি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এতদিন পর্যন্ত দেশের বাজারে বৈদেশিক মুদ্রার স্থায়িত্ব রক্ষায় গৃহীত ইন্টারভেনশন অকশন, স্পট, ফরওয়ার্ড ও সোয়াপের মতো আন্তব্যাংক লেনদেন কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।

পাশাপাশি আমদানি, রপ্তানি ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ওপর নির্ভর করে দৈনন্দিন রেফারেন্স রেট নির্ধারণের কাজও ম্যানুয়ালি সম্পন্ন করা হতো, যা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দিনে দুইবার প্রকাশ করা হতো। এফএক্সএম মডিউল চালুর ফলে এসব জটিল প্রক্রিয়া এখন সম্পূর্ণ অটোমেটেড ও নির্ভুল রূপ পেল।

 
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular