গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহ-১০ (গফরগাঁও)আসনের নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এ.বি. সিদ্দিকুর রহমান। শুক্রবার বেলা ১১টায় প্রার্থীর নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ.বি. সিদ্দিকুর রহমান নিজ এলাকার উন্নয়নে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।নিজ নির্বাচনী প্রতীক ‘হাঁস’ নিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করে নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরছেেন।
এ.বি. সিদ্দিকুর রহমান বলেন,’গফরগাঁওয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন,সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করার লক্ষ্য নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।গফরগাঁওয়ের সাধারণ মানুষের দোয়া ও সমর্থনে আমি একটি সুন্দর ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে চাই।




