ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাহামজার ভালোবাসায় গাজার শিশুরা

হামজার ভালোবাসায় গাজার শিশুরা

নিউজ ডেস্ক: ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগে নজির গড়লেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসা ও জীবন বাঁচানোর সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অর্জনের কথা জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গাজার শিশুদের জন্য আমরা ১০ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’

এই উদ্যোগ সফল করতে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অর্থ দিয়েছেন, সমর্থন জানিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হামজা। বিশেষভাবে প্রশংসা করেছেন নুজুম স্পোর্টসের। তাঁর ভাষায়, ‘যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দান করেছেন, সমর্থন দিয়েছেন এবং অবদান রেখে এটিকে সফল করে তুলেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ নুজুম স্পোর্টসকে, যারা তাদের অক্লান্ত পরিশ্রম ও ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে এই ইভেন্টের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।’

সংগৃহীত অর্থ কীভাবে কাজে লাগবে, সেটিও স্পষ্ট করেছেন বাংলাদেশের জাতীয় দলের এই মিডফিল্ডার। হামজা জানান, তহবিলটি ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থার মাধ্যমে গাজার শিশুদের জরুরি চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে। বিশেষ করে যেসব শিশুর জীবন বাঁচাতে নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন, তাদের স্থানান্তরের কাজে অর্থটি ব্যবহার করা হবে।

এ বিষয়ে তিনি লেখেন, ‘সংগৃহীত এই অর্থ “চিলড্রেন নট নাম্বারস”-এর অবিশ্বাস্য কাজে সহায়তা করবে, যারা সরাসরি মাঠ পর্যায়ে গাজার শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে। এই শিশুদের অনেকের জন্যই বেঁচে থাকার একমাত্র আশা হলো চিকিৎসার জন্য তাদের নিরাপদ স্থানে স্থানান্তর (মেডিকেল ইভাকুয়েশন) করা। সংগৃহীত সমস্ত অর্থ সেইসব শিশুদের চিকিৎসার জন্য স্থানান্তরে ব্যবহৃত হবে, যাদের এটি অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular