আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে শেখ নাইম কাসেমকে। এর আগে তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হিজবুল্লাহ এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।
গত সেপ্টেম্বরের শেষের দিকে সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ লেবাননে ইসরাইলি হামলায় নিহত হন । নাসরুল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। যার ফলে নাইম কাসেম এখন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দিন।’



