ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানহোয়াটসঅ্যাপের নতুন ফিচারে নানান সুবিধা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে নানান সুবিধা

নিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা।জনপ্রিয় সামাজিকমাধ্যমের মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই মাধ্যমটি এগিয়ে নিয়ে যেতে। একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে তারা। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে মেটা।

জানা যায়, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন ‘টু-ওয়ে’ ভয়েস চ্যাট ফিচার যুক্ত করবে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআই চ্যাটবটের সঙ্গে কণ্ঠের মাধ্যমে কথা বলতে পারবেন। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের সময় জনপ্রিয় তারকাসহ নিজেদের পছন্দমতো বেশ কিছু কণ্ঠস্বরও বেছে নেয়ারও সুযোগ পাবেন।

মেটা এআই ভয়েস মোড মানুষের মতোই ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবে।নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৪. ১৯.৩২- তে দেখা গেছে। তবে ফিচারটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি এবং গুগল বেটা প্রোগ্রামের সদস্যরাও এটি দেখতে পারছে না।

মেটা গত বছর মেসেঞ্জারে কয়েকটি কাস্টম এআই চ্যাটবট চালু করেছিল, যা বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। হোয়াটসঅ্যাপের নতুন কণ্ঠ মোড সম্ভবত সেই প্রকল্পের সম্প্রসারণ।

মেটা এআই ব্যবহারের সময় নিজেদের পছন্দমতো কণ্ঠস্বরও বেছে নিতে পারবেন। তিনটি আলাদা ধরনের ব্রিটিশ ও দুরকমের মার্কিন কণ্ঠস্বরের ভেতর থেকে বাছার সুযোগ পাচ্ছেন তারা। তবে পরে আরও চারটি কণ্ঠস্বরও যোগ করা হতে পারে। যে কণ্ঠস্বরগুলো জনপ্রিয় ব্যক্তিদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular