নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
আজ বুধবার ১৪ জানুয়ারি দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
হামিদুর রহমান আযাদ জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত ও সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।




