ঝিনাইদহ (কালীগঞ্জে) প্রতিনিধি: ১২৩ ফুট উচ্চতা থেকে বঙবন্ধু মুজিবের ম্যুারাল ‘স্টাটুচ অফ ফ্রিডম নামিয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল ছাত্র-জনতা।
কয়েক বছর আগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার উদ্যোগে করা ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামে করা হয়েছিল টাওয়ারটি। এটির ওপরে স্থাপন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধীর ব্যানানেরে একদল ছাত্র-জনতা টাওয়ারটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শমশেরনগর গ্রামের আওয়ামী লীগ রাশেদ শমসের টাওয়ারটি তৈরি করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর বাঙা ম্যুরালটি বারবাজারে এনে সড়কের ওপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় ।
বৈষম্যবিরোধী আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, ‘খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল-স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না। এ জন্য আমরা শেখ মুজিবের ম্যুরাল ভেঙে পুড়িয়ে দিয়েছি।’



