নিজস্ব প্রতিবেদক : ১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টায় পদার্থবিজ্ঞান বিভাগ আনন্দমোহন কলেজ ময়মনসিংহের পুর্ণমিলনী অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে প্রফেসর মো. আমান উল্লাহ শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র ্যালী ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ ক্যাম্পাসে গিয়ে শেষ হবে।
সকাল সাড়ে ৭টায় নিবন্ধন, নিবন্ধনকৃতদের মধ্যে কিটস বিতরন,খাবার টোকেন, সকালের নাস্তা প্রদান শুরু।
সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের মঞ্চে আসন গ্রহণ ও উদ্বোধনী আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মো. আমান উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রফেসর ড. মো. জয়নাল আবেদীন খান, প্রফেসর মো. নূরুল আফছার, প্রফেসর মো. নূরুল ইসলাম, প্রফেসর মো. রুহুল ইসলাম, প্রফেসর এ. কে. এম মাহবুবুল আলম, প্রফেসর রমা বিজয় সরকার,জনাব হিমাংশু কুমার পাল প্রমুখ।
শোক প্রস্তাব পাঠ করবেন অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, আহ্বায়ক, নিবন্ধন উপ-কমিটি।
স্বাগত বক্তব্য রাখবেন প্রফেসর মোঃ মুঈন উদ্দিন, সদস্য সচিব ও প্রফেসর শাহ্ মো. জিয়াউল হক, আহ্বায়ক, পুনর্মিলনী উদযাপন কমিটি।
সকাল ১১.১৫ মিনিটে সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সাংবাদিক মো. লতিফুল বারী (হামীম)। পুর্ণমিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
অতিথিদের সম্মাননা স্মারক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।



