জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়েছে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সোলাইমান ইসলাম (১১)।
সে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র সন্তান। অল্প বয়সেই এমন কৃতিত্ব অর্জন করায় পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মাঝে আনন্দের অনুভূতি বিরাজ করছে। সোলাইমানের বাবা সাইফুল ইসলাম এ সাফল্যের জন্য মাদ্রাসার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এ বিষয়ে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম জানান, “সোলাইমান ইসলাম অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী একজন ছাত্র। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতার ফলে অল্প সময়ের মধ্যেই সে কোরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সে যেন কোরআনের আলোয় নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির খেদমত করতে পারে—এই দোয়া করি।”
তিনি আরও বলেন, মাদ্রাসাটি কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে




