ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিক১৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

১৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর মাধ্যমে অভিবাসন ও যাতায়াত বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে ভারতের সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সব সময় অবৈধ অভিবাসনের বিপক্ষে। নাগরিকত্ব যাচাইয়ের পরই ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ করা হয়।

রণধীর আরও বলেন, ‘যখনই আমরা কাউকে ফেরত পাঠানোর বিষয়ে তথ্য পাই, তখন আমরা তার জাতীয়তা যাচাই করি। যারা ভারতের নাগরিক আমরা শুধু তাদেরকেই ফিরিয়ে নিচ্ছি।’

চলতি বছরের হিসাব দিয়ে তিনি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭০০ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের মধ্যেই এই বিবৃতি এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক আলোচনায় নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

ভারত বরাবরই বলে আসছে যে, তারা অবৈধ অভিবাসনের বিরোধী, তবে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যেন তাদের নাগরিকদের অধিকার ও মর্যাদা রক্ষা করা হয়, সেটিও তারা প্রত্যাশা করে।

নয়াদিল্লি ও ওয়াশিংটন যখন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি অভিবাসন ও যাতায়াত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান সামনে এল।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular