ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যবিসিক শিল্পমেলা শুরু ২৯ নভেম্বর

বিসিক শিল্পমেলা শুরু ২৯ নভেম্বর

নিউজ ডেস্ক: দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর বিসিক শিল্পমেলার আয়োজন করতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ৩ দিনব্যাপী এ মেলা চলবে। একই সঙ্গে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে এ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় দেশের ৬৪ জেলার পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল, জিআই পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুপণ্য তৈরির সরাসরি প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

তিন দিনব্যাপী এ মেলায় প্রায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সংরক্ষণ ও বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ৫টি ক্যাটাগরিতে ১২ জনকে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার-২০২৬’- প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সংক্রান্ত তথ্য জনসাধারণের কাছে সহজলভ্য করার লক্ষ্যে shilpomela.bscic.gov.bd নামে বিশেষ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সংযোগ সৃষ্টি এবং বিশ্ববাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্যের পরিচিতি বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular