ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিড২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ নিয়ে ‘সংশয়’

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ নিয়ে ‘সংশয়’

নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের ঘোষণা দিয়েছে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এ ঘোষণার একদিন পরই নির্ধারিত দিনে ফল প্রকাশ নিয়ে সংশয়ে পড়েছেন বোর্ড কর্মকর্তারা।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় এ সংশয়ের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পায়নি বোর্ডগুলো। এ কারণে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফল কখন, কীভাবে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীরা কীভাবে এ ফল পাবেন, তা সোমবার (২৬ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। তবে আজ নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি আন্তঃশিক্ষা বোর্ড।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান খবরের কাগজকে বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রী জাপান সফরে রয়েছেন। ওইদিন তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পর ফল প্রকাশ করা হবে নাকি আগেই করা হবে, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়া যায়নি। এজন্য ফল প্রকাশ বিষয়ে বিস্তারিত জানিয়ে কোনো বিজ্ঞপ্তি আমরা দিইনি।’

ফল প্রকাশের তারিখ পেছাবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসবে, সেটিই বাস্তবায়ন করবো আমরা। এর বেশি এখন বলা সম্ভব নয়।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular