ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানা গেল

৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানা গেল

নিজস্ব প্রতিবেদক:   স্থগিত হওয়া ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও একদিন আগে সোমবার তা স্থগিত ঘোষণা করে পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন পুনরায় ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু এবং ৩০ জানুয়ারি রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

পিএসসি সূত্রে জানা যায়, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়।

৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular