ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়৪ বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত : হাসান আরিফ

৪ বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত : হাসান আরিফ

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, চার বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

চার বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন হাসান আরিফ। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়া হলেও এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেনি সরকার। সময়মতো এক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular