ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদঅধ্যাপক যতীন সরকার-এর প্রথম প্রয়াণবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

অধ্যাপক যতীন সরকার-এর প্রথম প্রয়াণবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

গান, আবৃত্তি এবং সশ্রদ্ধ স্মৃতিচারণের মাধ্যমে উদীচীর সাবেক সভাপতি, দেশবরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

অধ্যাপক যতীন সরকার-এর প্রথম প্রয়াণবার্ষিকীতে ১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে উদীচী কেন্দ্রীয় সংসদ। স্মরণসভার শুরুতে অধ্যাপক যতীন সরকার-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা।

এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে অধ্যাপক যতীন সরকার-এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় সংসদের সদস্য নিবাস দে এবং বিমল মজুমদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular