ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ঐতিহাসিক, সংযত থাকার আহ্বান

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ঐতিহাসিক, সংযত থাকার আহ্বান

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার সোমবার বিকেলে এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে অভিহিত করেছে ও এর তাৎপর্য উপলব্ধি করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিচারিক রায়ে আহত ও শহীদ পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা উঠে এসেছে; তবে রায়-পরবর্তী সময়ে যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, জনআবেগ স্বাভাবিক — কিন্তু সেই আবেগের বশবর্তী হয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করা ক্ষম্যযোগ্য নয়; কোনো অরাজকতা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

শান্তি ও সংযম বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular