ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অন্তর্বর্তী সরকার ৬ মাসে ১৩৬টি আন্দোলনের মুখমুখি হয়েছে

অন্তর্বর্তী সরকার ৬ মাসে ১৩৬টি আন্দোলনের মুখমুখি হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  ছাত্র জনতার আন্দোলনের মুখে গতবছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বিভিন্ন দাবিতে গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির ফেসুবক পেজ থেকে পোস্ট করা এ সংক্রান্ত একটি পোস্টারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকার প্রতীকী আবক্ষ তুলে তুলে ধরা হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, “অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে।”

এতে আরও লেখা রয়েছে, “স্বাধীনতার ৫৪ বছরে ৬ মাসের কম সময়ে এত আন্দোলন মোকাবিলা করার নজির নেই আর কোনো সরকারের।”

পোস্টের ক্যাপশনে প্রশ্ন রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, “যৌক্তিক, অযৌক্তিক সবধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ। সরকার আন্দোলন মোকাবিলা করেই টিকে আছে। কিন্তু গত ১৫ বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে, সরকার কাজ করবে কখন?”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular