ঢাকা  সোমবার, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedঅপ্রতীম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

অপ্রতীম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

আটক শাহরিয়ার আনাস। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে (১৩) হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক শাহরিয়ার আনাসের কোনো সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপ্রতীম হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে এসআরবির হেফাজতে নেওয়া হয়। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কিছু জানা যায়নি।

এই হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় তাকে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার আগে ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular