ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঅবৈধ অর্থ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

চবি প্রতিনিধি: অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমরা এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular