ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকঅভিজিৎ দিপকে রাজনীতিতে যোগ দেবেন না

অভিজিৎ দিপকে রাজনীতিতে যোগ দেবেন না

আন্তর্জাতিক ডেস্ক:  ‘অভিজিৎ কখনোই রাজনীতিতে যাবে না।’ একথা বলেন অভিজিতের বাবা। তাঁর পরিবারের কেউ কোনোদিন রাজনীতি করেননি বলে জানান তিনি।

অভিজিৎ দিপকে চাননি সিজেপি শুধু অনলাইন আন্দোলনে সীমাবদ্ধ থাকুক। তাই শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গত ৬ জুন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসেন। বিমানবন্দর থেকেই তিনি যন্তর মন্তরে চলে যান।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। সেদিনই সিজেপি তাদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে।

ভগবান শঙ্কর ও তাঁর স্ত্রী অনিতা আন্দোলন প্রত্যাহারের খবরে স্বস্তি অনুভব করেন। এ দুজন অভিজিৎ দিপকের বাবা-মা।

গতকাল দিপকের বাবা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, সে এতটা বড় হয়ে উঠবে।’

অনিতা বলেন, ‘এটা জয়। অভিজিৎ ধৈর্য ধরে লড়াই করেছে। তাকে চড় মারা হয়েছে, নানা অপবাদ দেওয়া হয়েছে। এত অল্প বয়সেই সে এত বড় অর্জন করেছে।’

দিপকের পরিবার মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদে বসবাস করেন, যার বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর।তিনি মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular