ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঅষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভার শুভ উদ্ভোধন

অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভার শুভ উদ্ভোধন

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ অষ্টগ্রাম রিপোটার্স ক্লাব এর দশ সদস্য বিশিষ্ট পরিচিতি সভার সভাপতিত্ব করেন অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো সাহিন মিয়া। এতে প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা এড ফজলুর রহমান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা: দিলশাদ জাহান, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, চেয়ারম্যান অষ্টগ্রাম সদর ইউনিয়ন ও উপজেলা
বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অষ্টগ্রাম রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মো নাদিরুজ্জামান(আজমল)। হাওর উপজেলা অষ্টগ্রামে এই প্রথম আনুষ্ঠানিকভাবে অষ্টগ্রাম রিপোর্টার ক্লাবের পরিচিতি সভার শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড.ফজলুর রহমান। এতে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক সংবাদের সাংবাদিক দেবপদ চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন ময় শীল, বীর
মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আশরাফী,অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াদ হাসান বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল,উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির
চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা এড ফজলুল রহমান। পরে অষ্টগ্রাম রিপোর্টার ক্লাবের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular