নিউজ ডেস্ক: আগামী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব ছুটি দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযোজ্য হবে। তবে কোনো বিশেষ পরিস্থিতি, সরকারি নির্দেশনা বা স্থানীয় সিদ্ধান্তের কারণে ছুটির সূচিতে পরিবর্তন এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথকভাবে তা জানাবে।




