ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডআজো আছে মনের ভেতর

আজো আছে মনের ভেতর

সৈয়দ শাকিল আহাদ
—————-=====

বুঝিনি তো আমি
পৃথিবীতে সে কতটা দামী।
  আমার অস্তিত্বে আজো টের পাই
সে আমার কতটা আপন।
বুঝিনি যখন ছিল কাছে
সে আমার কতটা অবলম্বন। 
ছিল সাদামাটা জীবন যাপন,
ওকে দেখে দেখে জানিনা কখন
হয়ে ওঠে প্রাণপ্রিয়,
তারপর কত বসন্ত চলে গেল
অবশেষে হলো জীবনের সবটুকু।
 
আহ্বান ছিল, নীরবতা ছিল,
সেই নীরবতা সরব হয়েছে গানে।
জাগে মনে গানের  সুর 
বাজে বীণার তারে
তবু আমি বলি নাই তাকে
তাকাও আমার চোখে।
যেদিন হঠাৎ তাকাল আমার দিকে,
ফুলের সুবাস ছড়াল বাতাসে, দ্রুত।
ফুলের ঋতু, বসন্ত এলো নবরূপে,
স্বপ্নিল  এক পরিবেশ জাগে  চারিদিকে।

 

 

 

আমি যাচ্ছি বিদেশে,  দেশ ছেড়ে,

স্বপ্নিল পরিবেশ মূহুর্তে উধাও হঠাৎ,
আমি দাঁড়িয়ে শূন্য হাতে,
হাতে টিকিটও নেই, মনে শূন্যতা। 

বুকে হাহাকার, কেবল বিমান বন্দরে যাবার আগে কালো শার্টে তার হাতের একটু ছোঁয়া। 

 তার হাতে ছুঁয়ে যাওয়া শার্ট আজো আছে। ছত্রিশ বছরের দিন, ক্ষণ ভুলাতে পারেনি প্রীতি। 

বেদনায় যাতনায় কাতর দিবস 
অলস প্রহর কিংবা কোনো নষ্টালজিক মুহূর্ত  
নষ্ট করেনি স্মৃতি। 

 
 

৩৬ বছর হয়ে গেল
তার একটা চিঠিও এলো না
একটা ফোনও বাজলো না
শুধু রাতের পর রাত আমি জেগে থাকলাম

 

সে আমার কল্পনার রানী
সিংহাসন পেতেছে অন্য দেশের আকাশে
আর আমি এখানে পুরনো খবরের কাগজে
তার নাম খুঁজি, পাই না

বসন্ত আসে, ফুল ফোটে
কিন্তু আমার উঠানে আর সুবাস আসে না
কারণ যে ফুলের গন্ধে বসন্ত হতো
সে তো হাজার মাইল দূরে

প্রতিবার ক্যালেন্ডারের পাতা ছিঁড়ি
আর ভাবি এই বছর বুঝি দেখা হবে
তারপর আবার ৩৬৫ দিন পেরিয়ে যায়
আমি আবার একা থেকে যাই

নীরবতা ছিল আমাদের মাঝে
এখন সেই নীরবতাই আমার সঙ্গী
মানুষ জিজ্ঞেস করে “বিয়ে করলে না?”
আমি হাসি, আর বুকের ভেতর রক্ত ঝরে

সে জানে না আমি এখনো তার অপেক্ষায়
সে জানে না আমি এখনো তার নামে কবিতা লিখি
সে জানে না আমার ঘড়ির কাঁটা
৩৬ বছর ধরে তার সময়ে চলে

আমার চুলে পাক ধরেছে
চোখের নিচে কালি জমেছে
কিন্তু মনের ভেতর সেই ২০ বছরের ছেলেটাই আছে
যে তার এক ঝলক দেখার জন্য মরে যেত

বিদেশ মানে তো দূরত্ব না
বিদেশ মানে ভুলে যাওয়া
আর সে হয়তো ভুলেই গেছে
আমার মতো কেউ ছিল একদিন

তবু আমি ভুলতে পারিনি
কারণ প্রথম ভালোবাসা ভোলা যায় না
কারণ নীরব প্রেম মরে না
শুধু ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়

আমার জানাজায় হয়তো সে আসবে না
আমার কবরে হয়তো সে ফুল দেবে না
তবু আমি মরার আগেও বলে যাব
“সে আমার ছিল, আমার কল্পনার রানী”

ধীরে ধীরে সে আমার সব হয়ে উঠল
আর আমি ধীরে ধীরে তার অপেক্ষা হয়ে রইলাম
ফুলের ঋতু চলে গেল
বসন্ত আর এলো না
শুধু রয়ে গেল ৩৬ বছরের একটা দীর্ঘ নীরব গজল।

 

ৌদ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular