ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআশুগঞ্জে সিসা কারখানায় অভিযান ৩ চীনা নাগরিকসহ ছয়জনের কারাদন্ড

আশুগঞ্জে সিসা কারখানায় অভিযান ৩ চীনা নাগরিকসহ ছয়জনের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে ৩ চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া উপজেলার সোনারামপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং -(৪৪), ঝু শিংলিয়া-(৪১), সান বেনহুয়া-(৬৩), বাংলাদেশি নাগরিক মোঃ ইফতেয়ার সিকদার- (৩৩), মোঃ সোহাগ মিয়া- (২৫) ও মোঃ দিদার- (২৬)। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাকিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাকিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিলো। সেখান থেকে সিসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সিসা গলানোতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular