ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার

ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে বড়সড় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয় ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার কানসাস সিটির মূল বেস ক্যাম্পে যাওয়ার পথে চুরি হয়ে যায় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন সরঞ্জাম ও খেলোয়াড়দের ব্যক্তিগত সামগ্রী। তবে দ্রুততম সময়ের মধ্যে সেই চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করেছে মার্কিন পুলিশ। এই ঘটনায় টেক্সাসের দুই নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের জ্যাকসন কাউন্টির প্রসিকিউটররা। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড। আপাতত তাদের উভয়ের জামিন বাবদ ৭৫,০০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ লাখ টাকা)। সময় মতো সরঞ্জামগুলো উদ্ধার হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ড দলের কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে।

এক বিবৃতিতে জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন বলেন, ‘বিশ্বকাপ আসরে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জ্যাকসন কাউন্টি কোনোভাবেই বরদাশত করবে না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular