ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করলো প্রশাসন

ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করলো প্রশাসন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। পরিবেশ ক্ষতিকর এবং ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি প্রজ্ঞাপনের আলোকে জামালপুরের ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।

মঙ্গলবার (১জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস কর্তৃক আয়োজিত কার্যক্রমে উপজেলার ছয়টি নার্সারীর ছয় হাজার একশত গাছের চারা ধ্বংস করা হয়।

এ সময় ৬টি নার্সারি মালিক কে প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ প্রতি ৪ টাকা মূল্য ধরে চেক বিতরণ করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আখন্দ, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular