ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ ও চেক বিতরণ

ইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ ও চেক বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি সাদিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা আমির সুলতান মাহমুদ সিরাজী, নিহত লিটনের পিতা আব্দুস সবুর মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক জিহাদি হাসান খান নাবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমূক বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে ইসলামপুর উপজেলার আহত ৬ পরিবারকে ৫হাজার করে এবং নিহত ১ পরিবারের ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সভায় শহীদ ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular