ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঈশ্বরগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা

ঈশ্বরগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে পারিবারিক বিরোধের জেরে রৌশনারা বেগমকে (৫০) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁর প্রতিবেশী নাতি সাখাওয়াত হোসেন। ঘটনার পর পুলিশ সাখাওয়াত, তার বাবা মোস্তফা ও ভাই সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে।

অপরদিকে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫৫) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নজরুল ইসলামসহ ১৩ জনের নামে মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– সোহাগ মিয়া ও জোসনা আক্তার বেলি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, পৃথক দুই হত্যাকাণ্ডে থানায় মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে; বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular