ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি“উগ্রবাদ রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান”

“উগ্রবাদ রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান”

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উগ্রবাদের বিরুদ্ধে এক জমজমাট অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় হেযবুত তওহীদ ঢাকা মহানগরের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সামগ্রিক স্থিতিশীলতা বিনষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। ধর্মের নামে চলা এই অধর্মের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হলে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার ঘটানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক নাগরিক হিসেবে মানবতার কল্যাণে ইসলামের সেই প্রকৃত ও শান্তিময় শিক্ষা প্রচারের কাজটিই নিরলসভাবে করে যাচ্ছে হেযবুত তওহীদ। অথচ এই উগ্রবাদী চক্রটি হেযবুত তওহীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, উগ্রবাদীদের এই অপতৎপরতা রুখতে তিনি সরকারের প্রতি দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর আহ্বান জানান।

হেযবুত তওহীদের ঢাকা মহানগরী আমির ডা. মাহবুব আলম মাহফুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম. নাজিমউদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রি. জেলারেল (অব) শরিফ আজিজ, কর্ণেল ফেরদৌস আজিজ (অব.), কর্ণেল আলাউদ্দিন (অব.), লেফটেন্যান্ট কর্নেল (অব) সৈয়দ মঞ্জুরুল আলম, উইং কমান্ডার (অব) আমিনুল ইসলাম, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব) মাহবুবুল আলাম, মেজর আলমগীর (অব.), মেজর আব্দুল ইউসুফ (অব.), মেজর হারুনুর রশিদ (অব.), মেজর আলমগীর দেওয়ান (অব.), মেজর রেজাউল হান্নান (অব.), ক্যাপ্টেন এম. এমদাদুল হক (অব.), সিনিয়র এডভোকেট ও সাবেক এটর্নি জেনারেল আলহাজ মনসুর রহমান, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ আহম্মেদ খান, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়ায়াদু চৌধুরী, এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার বন্যা, ফরমেক্স কনস্ট্রাকশনের এমডি মো. জাকারিয়া হোসাইন, ধানমন্ডি সরকারি বালক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. ইনসান আলী, বিশিষ্ট কথা সাহিত্যিক আমির হোসেন, ইঞ্জিনিয়ার কাজী রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. রানা, অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান সবুজ, এডভোকেট মোহাম্মদ হাসান আলী, এডভোকেট মো. আকবর হোসেন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় অতিথিবৃন্দ ও আলোচকগণ দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হেযবুত তওহীদের এই শান্তিময় প্রচেষ্টাকে সাধুবাদ জানান। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যাবতীয় উগ্রবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular