ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যউড্‌ মাস্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ অনুষ্ঠিত

উড্‌ মাস্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ অনুষ্ঠিত

কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরি করার লক্ষ্যে উড্‌ মাস্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ ঢাকার Dhaka Regency Hotel & Resort -এ অনুষ্ঠিত হয়েছে।

ডিলার, রিটেইলার, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন আঙ্গিকে উড্‌ মাস্টা ল্যাকার-এর আনুষ্ঠানিক রিলঞ্চ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, হেড অব অপারেশনস মিজানুর রহমান, সিনিয়র এজিএম মশিউর রহমান-সহ সামুদা স্পেক-কেম লিমিটেডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে এ কে এম. মাহমুদুল হাসান সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড উড্‌ মাস্টার ল্যাকারের নতুন যাত্রা, বাজার সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে নাসিম আনোয়ার ও বিকাশ কান্তি দাস উড্‌ মাস্টারের ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনা এবং ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের গুরুত্ব নিয়ে তাদের বক্তব্য দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular