ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখএকাই লড়াই করছেন ডা. কামাল হোসেন মুফতি

একাই লড়াই করছেন ডা. কামাল হোসেন মুফতি

নিউজ ডেস্ক:  যখন ডা. মুফতি এলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দেখলেন অসহনীয় পরিবেশ। চিকিৎসক সংকট, নার্স সংকট, চারিদিকে নোংরা, দুর্গন্ধ, রোগীদের উপচে পড়া ভিড়, নানা অব্যবস্থাপনা, দালালদের দৌরাত্ম, চিকিৎসা বলতে একটা ব্যবস্থাপত্র রোগীদের ধরিয়ে দেওয়া।
 
গত বছর অক্টোবর মাসে ডা. মুফতি এসে পাল্টে দিলেন সব। বিদ্যমান অবকাঠামোর মধ্যেই সাজিয়ে তুললেন স্বাস্থ্য কমপ্লেক্স।
 
চিকিৎসক ও জনবল সংকট থাকা সত্ত্বেও রোগীদের সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।
 
সরেজমিনে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন। এছাড়া অন্তর্বিভাগে নিয়মিত ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকেন।
 
রোগীদের সরকারিভাবে বিনামূল্যে ৫২ প্রকার ট্যাবলেট ও ক্যাপসুল এবং ১০ প্রকার সিরাপ সরবরাহ করা হয়। 
হাসপাতালে ৫১ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৫ জন। এছাড়া ৩২ জন স্টাফ নার্সের বিপরীতে কর্মরত রয়েছেন ২৭ জন। নয়জন মেডিকেল টেকনোলজিস্টের স্থলে রয়েছেন মাত্র পাঁচজন। 
 
একইভাবে ১৮ জন এসএমও পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১১ জন।
 
২০ জন চতুর্থ শ্রেণির কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ছয়জন।
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular