ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশএ মাসে কয়েক দফায় তীব্র শৈত্যপ্রবাহসহ বৃ‌ষ্টি হতে পারে

এ মাসে কয়েক দফায় তীব্র শৈত্যপ্রবাহসহ বৃ‌ষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক:  আবছায়া চারিদিক, ঝাপসা নিঝুম, পউষের ভোরবেলা ভেঙে গেল ঘুম। উষার দুয়ারে এক তুষারের ঢেউ কখন পড়েছে ভেঙে, জানে না তা কেউ। ঝিমঝিমে হিম-হাওয়া বয় বার বার, দিকে দিকে বাজে যেন শীতের সেতার। চলমান শীতের বাস্তবতায় সুনির্মল বসুর শীতের সকা‌ল কবিতার প‌ঙি‌‌তিগু‌লো যথার্থতা ফুটে উঠেছে।

বৃহস্প‌তিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় ঝেঁকে ব‌সেছে। বয়ে যাওয়‌া উত্তরের হাওয়ায় ঘরে-বাইরে শরীরে কাঁপন সৃষ্টি হচ্ছে। রাজধানীতে সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা নেই। দেশের, বিশেষত উত্তরের জনপদগুলোয় দিনের বেলা আলো জ্বালিয়ে চলে সড়কের যানবাহন গুলো।

ডিসেম্বর মাসেও শীতের প্রকোপ তেমন বেশি দেখা না গে‌লেও শে‌ষের দি‌কে কুয়াশা যেমন বেড়েছিল, তার সঙ্গে বেড়েছিল শীত। সেই ধারাবাহিকতা চলছে এই জানুয়ারিতেও। আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জাঁকিয়ে বসতে পারে। হতে পারে একাধিক তীব্র শৈত্যপ্রবাহসহ বৃ‌ষ্টি হ‌তে পা‌রে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ওই মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। তাতেই জানুয়ারির শৈত্যপ্রবাহের বার্তা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ডিসেম্বরের তাপমাত্রা ও বৃষ্টির খতিয়ান।

আবহাওয়ার এক মাসের পূর্বাভাসে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ওই মাসে একাধিক লঘুচাপের কারণেই শীতের প্রকোপ কমে গিয়েছিল।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হয় ডিসেম্বরে। ফ‌লে এখন আবহাওয়া অধিদপ্তর জানুয়ারির পূর্বাভাসে বলেছে, এ চলিত মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর এ তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

তীব্র শৈত্যপ্রবাহ ঠিক কোন সময়ে হতে পারে, তা জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন,তা এখনই বলা যাচ্ছে না। তবেএ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ–পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular