ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনস্রষ্টার কৃপা ছাড়া মাকে বাঁচানো সম্ভব না : অঞ্জনার ছেলে

স্রষ্টার কৃপা ছাড়া মাকে বাঁচানো সম্ভব না : অঞ্জনার ছেলে

বিনোদন ডেস্ক : অভিনেত্রী অঞ্জনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে গতকাল বুধবার রাতে। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। সেখানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। এ খবর পাওয়ার পরই যোগাযোগ করা হয় অঞ্জনার ছেলে নিশাত মনির সঙ্গে।

তিনি বলেন, আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। চিকিৎসকরাও জানিয়েছেন কিছু করার নেই। এই মুহুর্তে তাই স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।

নিশাত জানালেন, আম্মুর শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

ঢাকাই ছবির নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে ‘অশিক্ষিত’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘রজনীগন্ধা’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রাম রহিম জন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’ উল্লেখযোগ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular