ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডওজন কমাতে দারুচিনির পানির উপকার

ওজন কমাতে দারুচিনির পানির উপকার

নিউজ ডেস্ক : ওজন কমাতে কার্যকর প্রাকৃতিক উপায়গুলোর মধ্যে দারুচিনির পানি অন্যতম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দারুচিনি শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। বিশেষ করে যারা ধীরে ধীরে মেদ কমাতে চান, তাদের জন্য এটি সহজ ও ঘরোয়া একটি পদ্ধতি।

দারুচিনির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি র্যাডিকেল থেকে সুরক্ষা দেয় এবং হজমতন্ত্রকে সুস্থ রাখতে ভূমিকা রাখে। নিয়মিত দারুচিনির পানি পান করলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। এটি বিশেষভাবে ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা হরমোনজনিত সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে।

নিয়ন করে পান করবেন:
সকালে খালি পেটে দারুচিনির পানি পান করলে শরীর ডিটক্স হতে সাহায্য পায় এবং সারাদিনের বিপাকক্রিয়া উন্নত হয়।
জিম বা ব্যায়াম শেষে পান করলে ক্লান্তি কমায় এবং পুনরুদ্ধারে সহায়তা করে।
ঘুমানোর আগেও এটি পেটকে আরাম দেয় ও হজম ভালো করে।

যেভাবে বানাবেন:
২ কাপ পানি ফুটিয়ে তাতে ১ চা চামচ দারুচিনির গুঁড়া বা ২টি দারুচিনির কাঠি দিন। ১০–১৫ মিনিট ফুটিয়ে ছেঁকে গরম গরম পান করুন।

তবে যাদের অ্যালার্জি, আলসার বা ওষুধ সেবনের বিশেষ নিয়ম আছে, তাদের দারুচিনির পানি নিয়মিত পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular