ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

নিউজ ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার সকালেই ঢাকায় আসেন ৩ জন।

এরপর রাত ১১টায় বাকিদের নিয়ে ঢাকায় অবতরণ করে মূল বহরকে বহনকারী সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্স। তারপর কড়া নিরাপত্তায় তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

আগামী ১৭ ও ২০ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে এই দুই দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular