ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিকক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ৩০ জনের একটি দলকে শোডাউন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা ও শোনা যায়।

ভিডিওতে শোনা যায়, অংশগ্রহণকারীরা ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- এ ধরনের স্লোগান দিচ্ছেন।

স্থানীয় সূত্রের দাবি, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক, শাহীন সরোয়ার কাজল, মুবিনুল হাসান নয়ন ও সাকিবের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular