ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশযশোরকার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: গদখালীতে কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত মাসরুন বীন মোর্শেদ (৩৬), নড়াইল জেলার তুষার রোড, মহিষা খোলা গ্রামের সৈয়দ মোর্শেদ তৌহিদের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা গদখালী মঠবাড়ি কালীমন্দিরের সামনে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো ট-২৪৫৭২৮) গদখালী কালীমন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (নড়াইল-ল ১১-৫২৮২) মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোর্শেদ মৃত্যু বরণ করেন।

দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী নয়ন (৩৫) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সে নড়াইল জেলার নয়াদড়গাহপুর গ্রামের শামসুর রহমানের ছেলে।
নিহত মোর্শেদ রাকিব টেলিকম কোম্পানীর যশোর জেলার একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানাগেছে।

নাভারন হাইওয়ে পুলিশের এসআই আজিজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এরপর লাশ হাইওয়ে থানায় নিয়ে যান।

ঝিকরগাছা নাভারন হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মো. রোকনুজ্জামান বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, নড়াইল থেকে তারা রওনা দিয়েছেন ঝিকরগাছায় পৌঁছানোর পর সিদ্ধান্ত হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular