ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাক্যালেন্ডার ও খেলোয়াড়দের সুস্থতা নিয়ে আমরা সতর্ক: ফিফা সভাপতি

ক্যালেন্ডার ও খেলোয়াড়দের সুস্থতা নিয়ে আমরা সতর্ক: ফিফা সভাপতি

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল দিন দিন আরও প্রতিযোগিতাপূর্ণ ও জমজমাট হয়ে উঠছে। তবে এই বাড়তি উত্তেজনার মধ্যেও ফুটবলারদের স্বাস্থ্য ও সুস্থতা যেন উপেক্ষিত না হয়, সে বিষয়ে ‘খুবই সচেতন’ বলে জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রসারিত টুর্নামেন্ট ও ব্যস্ত ক্রীড়াসূচির বিরুদ্ধে যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই ইনফান্তিনো আশ্বস্ত করেছেন ফিফার প্রতিটি সিদ্ধান্তেই খেলোয়াড়দের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘নতুন ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতা প্রতি চার বছর অন্তর হয় এবং বিজয়ী দল মাত্র সাতটি ম্যাচ খেলে। অর্থাৎ বছরে গড়ে এক থেকে দেড়টি অতিরিক্ত ম্যাচ-যা খেলোয়াড়দের জন্য তেমন বোঝা নয়।’ 

তবে এর বিরোধিতা করে ইতিমধ্যে খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো, স্পেনের লা লিগা ও ইউরোপীয় লিগস গ্রুপ যৌথভাবে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট রেগুলেটরদের কাছে অভিযোগ দায়ের করেছে। তারা ফিফার বিরুদ্ধে ‘ক্যালেন্ডার অপব্যবহার’-এর অভিযোগ এনেছে। 

তাদের দাবি, নতুন ক্লাব বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্ট সম্প্রসারণের ফলে প্রতি মৌসুমে ম্যাচ সংখ্যা বেড়ে যাবে, ফলে খেলোয়াড়দের বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ কমে যাবে। তবে ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব ফুটবলে অনেক ম্যাচ হয়, তবে তা খুব কম কিছু দলের জন্য এবং কম কিছু খেলোয়াড়ের জন্য প্রযোজ্য। খুব কম খেলোয়াড়ই সব প্রতিযোগিতার ফাইনাল পর্যন্ত পৌঁছায়।’ 

তিনি আরও জানান, খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে সহায়তা করাই ফিফার মূল লক্ষ্য এবং খেলোয়াড়রাও চান বেশি ম্যাচ খেলতে, কম ট্রেনিং করতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular