ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ খান নগরীর খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা।‌ তিনি পেশায় একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার কয়েকজন প্রতিবেশী তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ওসি জানান, সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular