ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখুলনায় হোটেল কক্ষ থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

খুলনায় হোটেল কক্ষ থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

খুলনায় আবাসিক হোটেল থেকে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৌহিদুর রহমান তুহিনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সোয়া ৮টার দিকে সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় জানান, রোববার বেলা ১১টার দিকে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেল স্টারের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষটি ভাড়া নেয়। সুমি নামের ওই নারীটি কিছুক্ষণ কক্ষে অবস্থান করে বাইরে চলে যায়।

বিকেল ৫টার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তুহিনের আসল স্ত্রী হোটেলে যায়। রিসিপশন থেকে কক্ষ নম্বর নিয়ে ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করলে কারও সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানায়। রাত সোয়া ৮ টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেলের স্টাফরা দরজা ভেঙ্গে ফেলে। দেখা যায় তুহিনের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনার পর থেকে তুহিনের কথিত স্ত্রী সুমি পলাতক রয়েছে। তার সন্ধানে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular