নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ।
তিনি শনিবার সকালে শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে রায়েরবাজার কবরস্থানে আসেন। জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।
উপদেষ্টা আরও জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে বলেন তিনি।



