প্রফেসর ডঃ মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী, বিশেষ প্রতিবেদক: ২৯ আগস্ট ২০২৬ শনিবার বিকেল ৩টায় গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের প্রতিষ্ঠাতা, ইমেরিটাস সভাপতি ড.কামাল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান ঢাকাস্থ ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী। আলোচনা সভায় সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।
সভার প্রারম্ভে বাংলাদেশের সংবিধান প্রণেতা জাতির বিবেক গণফোরাম প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে দলীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড.কামাল হোসেন, বিশিষ্ট বুদ্ধিজীবী রেহমান সোবহান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার মন্ত্রী ড.আব্দুল মঈন খান, বাসদ প্রতিষ্ঠাতা কমরেড খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ আল কাফী রতন, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আবু সাইদ, আর্থ-উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) একজন সম্মাননীয় ফেলো ড.দেবপ্রিয় ভট্টাচার্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, আ স ম আবদুর রবের স্ত্রী জাসদ নেত্রী মিসেস তানিয়া রবসহ জাতীয় ও গণফোরামের নেতৃবৃন্দ।




