ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগণফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

গণফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রিতেবদক : গণফোরামের সভাপতি পরিষদ ও সম্পাদক পরিষদের এক যৌথ সভা ২২ নভেম্বর (শনিবার) বিকাল ৩ টায় দলের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ নির্বাচনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়াদি আলোচনা হয় । নেতৃবৃন্দ বলেন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে আরো প্রচারণা বৃদ্ধি করা উচিত। গণতন্ত্র ও সামাজিক অগ্রগতির স্বার্থে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম ও পানগাও বন্দর উন্নয়নের নামে দেশবাসী ও রাজনৈতিক দলেকে অন্ধকারে রেখে বিদেশীদের হাতে ইজারা দেওয়া হয়েছে। ইজারা সম্পর্কে কোন তথ্য জানানো হচ্ছে না। দেশ বিরোধী এ চক্রান্তের বিরুদ্ধে দলীয় ও অন্যান্য শক্তিকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত।

বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, এডভোকটে আলতাফ হোসেন, সিনিয়র এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, এডভোকেট সুরাইয়া বেগম, এডভোকেট সেলিম আকবর, শাহ নূরুজ্জামান, রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular