ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগফরগাঁওয়ে জনতার হাতে গরু চোর আটক

গফরগাঁওয়ে জনতার হাতে গরু চোর আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ে গণ পিটুনির শিকার হয় এক গরু চোর।

ঘটানাটি ঘটে গতকাল শনিবার দিবাগত রাতে জন্মেজয় এলাকার মোশারফ হোসেনের বাড়িতে। আটক চোরের নাম আসাদুল। সে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রিকশাচালক মানিক মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাতে মোশারফ হোসেনের বাড়িতে চোর ঢুকে গরু চুরির চেষ্টা করে।বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে চোর পালানোর সময় এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করে।

এসময় উপস্থিত লোকজনের গণপিটুনির শিকার হয় গরু চোর। পরে এলাকাবাসী গফরগাঁও থানায় ফোন দিলে উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গৃহকর্তা মোশাররফ হোসেন বলেন, ’ইদানিং গরু চুরি বেড়েছে তাই চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে পাহারা দিতে হয়।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। আটক আসাদুল পেশাদার গরু চোর,তার নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular