গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়’স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের মুখ্য সচিব সৈয়দ আব্দুস সামাদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইউসুফ।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মো.মোফাজ্জল হোসেন,পৌর মহিলা দলের সভানেত্রী সাবিহা রহমান প্রমুখ।আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা,বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং মেয়েদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।বক্তারা বলেন,কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষা ও দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করতে পরিবার,সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গফরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
RELATED ARTICLES




