গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে মশক নিধন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
গফরগাঁও পৌরসভা আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন.এম.আবদুল্লাহ-আল-মামুন এর নেতৃত্বে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পন্ডিতপাড়া এলাকায় এবং ইউনিয়ন পরিষদ প্রশাসকদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসমূহে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক
এন. এম, আবদুল্লাহ-আল-মামুন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,”নিজ আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গফরগাঁওবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।”
কর্মসূচিতে আরও অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।



