গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:’রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের শামসুল হুদা(রহ:)মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও)আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মো.মাহফুজুর রহমান।উপজেলা ভেটেরিনারি সার্জন দেলোয়ার সামির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.তৌফিক হাসান শাওন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,সফল খামারি বোরহান উদ্দিন প্রমুখ।প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



