ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ

গফরগাঁওয়ে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গণগত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের পাটমহল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অন্যদের বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা সেলিম আহম্মেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নাইমুর রহমান নাঈম, যুবদল নেতা নাজমুল হক এডিসন, খোকন আহম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান নাঈম, মাহমুদ ইমন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিস্ট স্বৈরাচারী
শেখ হাসিনা। বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম ও খুন এবং গণহত্যা চালিয়ে দুই হাজার ছাত্র-জনতা হত্যা করেছে খুনি হাসিনা। অন্তবর্তী সরকারের নিকট অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular