ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরগাজীপুরে বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

গাজীপুরে বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

নিউজ ডেস্ক:  গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুরে ফেনাসেমিকন নামের কারখানায় লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular